প্রতীকী ছবি
সারাদেশ

নাটোরে ৬ জনের মৃত্যুদণ্ড

সান নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ায় কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: দুই ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (এসপিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান।

বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুর রহিম এ রায় ঘোষণা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রামের চান্দাই এলাকার বাসিন্দা রাজশাহী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীকে কৌশলে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার কলম মির্জাপুর গ্রামে নিয়ে যান প্রেমিক সাব্বির আহম্মেদ। পরে একটি হলুদের জমিতে নিয়ে গিয়ে সাব্বির ও তার সহযোগীরা রাতভর মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে চলে যায়।

আরও পড়ুন: আগুন জ্বললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে

স্থানীয়রা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। বিষয়টি জানার পর স্বজনরা মেয়েটিকে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর দিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাব্বির ও তার ১০ সহযোগীর নামে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সিংড়া থানায় মামলা করেন।

পুলিশ ছয়জনকে গ্রেফতার করে। পরবর্তীতে অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ ১০ বছরের অধিক সময় মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা