প্রতীকী ছবি
সারাদেশ

নেত্রকোনায় বিজিবি সদস্যসহ নিহত ২

জেলা প্রতিনিধি : নেত্রকোনার সদরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে বিজিবির এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ‍দুজন।

আরও পড়ুন : দুই ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুরে কর্মরত বিজিবির সদস্য সুমন চৌহান। তার বাড়ি নেত্রকোনার বারহাট্টার সদরের ডাকবাংলো এলাকায়। অপরজন অটোরিকশাচালক। তবে তার পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : ন্যাটোর সদস্য হলো ফিনল্যান্ড

আহতরা হলেন- ময়মনসিংহের আব্দুস ছামাদের ছেলে মোফাজ্জল হোসেন ও গৌরীপুর এলাকার আবুল কাসেমের ছেলে আল মামুন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ভাঙ্গা-মাওয়ায় ট্রেন চলবে সেপ্টেম্বরে

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ও ময়মনসিংহ থেকে নেত্রকোনা আসার পথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। এ সময় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা