ছবি: সংগৃহীত
সারাদেশ

মাইন বিস্ফোরণে উড়ে গেলো পা

নিজস্ব প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সুরুত আলম (৪০) নামের এক ব্যক্তির পা উড়ে গেছে।

আরও পড়ুন: সিরাজদীখানে ৫ দোকানিকে জরিমানা

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চেরারমাঠ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুরুত আলম ওই এলাকার বাসিন্দা।

জানা যায়, দুপুরে স্থানীয়রা মিয়ানমার সীমান্ত এলাকা থেকে বিকট শব্দ শুনতে পান। গিয়ে দেখেন সুরুত আলম আহত অবস্থায় পড়ে আছেন। তার পা উড়ে গেছে। এরপর তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: ইফতার করতে এসে তালাবদ্ধ শিশুসহ ২৪ জন!

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, মাইন বিস্ফোরণে সুরুত আলম নামের ওই ব্যক্তি আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা