ছবি : সংগৃহিত
সারাদেশ

ইফতার করতে এসে তালাবদ্ধ শিশুসহ ২৪ জন!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলইয়ে বাড়িঘর ভাংচুর করে শাহাদাত হোসেন বেপারী, তার ছেলে ও বেয়াই সহ ২৪ জনকে অবরুদ্ধ করে রেখেছে সাবেক মেম্বার ইসমাইল ও তার সমর্থকরা।

সোমবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে তিনটা থেকে এই নিউজ লিখা পর্যন্ত রাত ৯ টা পর্যন্ত তাদেরকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। এসময় তারা বাহির থেকে পানি ও কিছু খাবার খেয়ে ইফতার করেন।

এদিকে, শাহাদাত বেপারী স্ত্রী শাহনাজ বেগম পুলিশ কে তালা খুলে দিতে বললে এ সময় সদর থানার এস আই ফরিদুজ্জামান বলেন বড় স্যার আসলে তালা খুলে দেওয়া হবে। কিন্ত এ ঘটনার ৬ ঘণ্টা অতিবাহিত হলেও এখনোও পুলিশের কোনো উর্ধ্বতন কোনো কর্মকর্তা না আসায় তাদেরকে তালাবদ্ধ থেকে মুক্ত করা হয়নি!

এ বিষয়ে সদর থানার এস আই ফরিদুজ্জামান বলেন, আমরা পাঁচটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেই তাদেরকে তালাবদ্ধ অবস্থায় দেখি দেখতে পাই। তিনি আরও বলেন, সিনিয়র স্যারদের জন্য অপেক্ষা করতেছি। ওনারা আসলেই তাদের উপস্থিতিতে তালা খুলে দেওয়া হবে।

শাহাদাত বেপারীর স্ত্রী শাহনাজ বেগম বলেন, পূর্ব থেকে আমাদের সাথে ঝগড়া ছিলো সাবেক ৩ নং ওয়ার্ড মেম্বার ইসমাইল হোসেন বেপারী ও গনি বেপারী গংদের সাথে। সেই ঝামেলা সমাধান করতে মুন্সীগঞ্জ সার্কেল এসপির সাথে কথা বলেই নিজ গ্রামে আসে পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে ইফতার করতে।

এ ইফতারে দীঘিরপাড় ফাঁড়ির এস আই রমজান ও মোফাজ্জল তাদেরকে বলা হয়েছিলো। বিকেল তিনটার পর সাবেক মেম্বার ইসমাইল বেপারী নেতৃত্বে তার তিন ছেলে জয় বেপারী, ঈসাক বেপারী, ইমরান বেপারী ও গনি বেপারীর দুই ছেলে সোহেল বেপারী, শামীম বেপারী ও শ্যামল সহ ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল প্রথমে ককটেল বিস্ফোরণ করে পরে বাড়িঘর ভাংচুর করে।

পরে আমার ছেলে, স্বামী, বেয়াই ও ছেলের বন্ধুরা ভয়ে একটি ঘরে ভিতরে ঢুকিয়ে দেই। পরে প্রতিপক্ষের লোকজন দরজা না ভাঙতে পেরে বাহির থেকে তালা লাগিয়ে দেয়। এ সময় সময় আমাদের স্টিলের আলমারি ভেঙে ১ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে যায়।

এই প্রসঙ্গে সাবেক মেম্বার ইসমাইল হোসেন বেপারী বলেন, তারা ইফতার নামে বাহির থেকে লোকজন নিয়ে আমাদের উপরে হামলা করার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় এলাকার কয়েকজন তাদের বাড়িতে গিয়ে সকলকে তালা বদ্ধ করে রাখে।

এ বিষয়ে শিলই ইউপি চেয়ারম্যান পারভেজ মৃধা বলেন, আমি ঘটনাস্থল রয়েছি। পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের তালা খুলে দেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা