ছবি : সংগৃহিত
সারাদেশ
কয়টাদিন নিশ্চিন্তে খাবার পামো বাহে

উলিপুরে রমজানের উপহার-খাদ্য সামগ্রী বিতরণ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে অসহায় পরিবারের মাঝে রমজানের উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে ভুয়া ডাক্তারকে জরিমানা

জিসকা ফার্মাসিউটিক্যালস'র সহযোগীতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

মঙ্গলবার(৪ এপ্রিল) দুপুরে উলিপুর বহুমুখী আলিম মাদরাসা মাঠে ৫০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার

খাদ্যসামগ্রী হিসাবে প্রতিজনকে চাল ৫ কেজি, আলু ৫ কেজি, ডাল ১কেজি, ছোলা ১কেজি, চিনি ১কেজি, সেমাই ১কেজি ও সয়াবিন তেল ১লিটার করে বিতরণ করা হয়।

রমজানের উপহার পেয়ে আমিনা বেওয়া বলেন-অভাবের সংসারে ছাওয়া-পোয়া নিয়ে অনেক কষ্টে আচনু, খাবারগুলে দিয়া হামার খুব উপকার করলেন বাহে। এ্যালা হামরা কয়দিন নিশ্চিন্তে খাবার পামো।

আরও পড়ুন : উলিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদ্দাম খান জানান, কুড়িগ্রাম একটি দারিদ্রতম জেলা। এখানকার মানুষ অনেক কষ্ট করে জীবন-যাপন করে।

আমরা বন্যা ও শীত সহ নানাভাবে এ জেলার মানুষকে সহযোগিতা করে আসছি। কুড়িগ্রামের অসহায় পরিবারগুলোর জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন : পদ্মাসেতুতে ট্রেন চললো

এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমীন, উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান, সভাপতি মো. মজিবুল আহসান রাজু প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা