ছবি: সংগৃহীত
সারাদেশ

খাগড়াছড়িতে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে জেলার ৫ উপজেলায় সড়ক অবরোধ চলছে।

আরও পড়ুন : ফ্লোরিডা থেকে নিউইয়র্কে যাচ্ছেন ট্রাম্প

বুধবার (৫ এপ্রিল) অবরোধের কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। সেই সাথে জেলার অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

ভোর ৬ টা থেকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়ে চলবে দুপুর ২ টা পর্যন্ত। অবরোধ ডাকা উপজেলাগুলো হলো–মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়ি।

আরও পড়ুন : তুষারধসে ৭ পর্যটকের প্রাণহানি

তবে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলোকে সকাল সাড়ে ৭ টার দিকে পুলিশের পাহারায় জেলা সদরে পৌঁছে দেওয়া হয়েছে। অবরোধ চলাকালে কোথাও পিকেটিং করতে দেখা যায়নি।

আধাবেলা সড়ক অবরোধ চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন উপজেলার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : আগুনে আহত ৫ জন হাসপাতালে ভর্তি

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি পাহারায় যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তবে অবরোধকে কেন্দ্র করে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

গুইমারা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, ভোরে সেহরি খাওয়ার পর থেকেই পুলিশ মাঠে রয়েছে। এছাড়া যানবাহনগুলোকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : অগ্নিকাণ্ডের ঘটনায় কমিটি গঠন

উল্লেখ্য, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি স্কুলপাড়া এলাকার বালুর পয়েন্টে কয়েকজনসহ চাঁদাবাজী করতে এসে গণপিটুনিতে আহত হয় ইউপিডিএফ কর্মী হ্লাচিংমং মারমা। খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে সেখান থেকে উন্নত চিকিৎসায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হলে হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে ১১ টার দিকে তিনি মারা যান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা