সংগৃহীত ছবি
সারাদেশ

অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলার কলাপাড়ায় নানির সাথে সকালে হাঁটতে বের হয়ে অটোভ্যানের ধাক্কায় লাবিব ইসলাম (৬) নামে ১ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: নিখোঁজের ২ দিন পর লাশ উদ্ধার

নিহত শিশু, কুয়াকাটার নবীনপুর গ্রামের বাসিন্দা জাকারিয়া জাহিদের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে নানি জামিলা খাতুন সকালে লাবিব ও তার ছোটভাই লিহানকে নিয়ে সকালে হাঁটতে বের হয়। এরই পথিমধ্যে ১টি অটোভ্যানের ধাক্কায় লাবিব পড়ে মাথায় গুরুতর ভাবে আঘাত পায়। এরপর তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

কলাপাড়া থানা পুলিশের ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, এই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিষয়টি জেনেছি। নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ নেই। এর পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা