সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজের ২ দিন পর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার চিলমারীর ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে নিখোঁজের ২ দিন পর কলেজছাত্র সোহানের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল ১১টায় সুন্দরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি স্থানীয়রা উদ্ধার করে। এ খবর পেয়ে স্বজন ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশ নিয়ে আসেন।

আরও পড়ুন: শেরপুরে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু

তার আগে গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চিলমারীর রমনা ঘাটে সাঁতরাতে নেমে নিখোঁজ হন সোহান।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, নিখোঁজ সোহান ও তার ৪-৫ জন বন্ধু মিলে গত শুক্রবার চিলমারীর রমনা ঘাটে বেড়াতে আসেন। এরপর ঘোরাঘুরি শেষে সোহান শখের বসে ব্রহ্মপুত্র নদে নেমে নিখোঁজ হয়। এর পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। তার পরেরদিন শনিবার নদে তল্লাশি করে তার সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ নারায়ণ বর্মা জানান, নিখোঁজ কলেজছাত্রের লাশ স্থানীয়রা ব্রহ্মপুত্র নদের ভাটি সুন্দরগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করে। তার আগে আমাদের ডুবুরি দল নদে তল্লাশি করে তার সন্ধান পাননি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা