সংগৃহীত ছবি
সারাদেশ

নদীতে ডুবে নিহত, ৩ শিক্ষার্থী 

জেলা প্রতিনিধি: জামালপুর জেলা পৌরসভার ছনকান্দা এলাকায় গোসলের সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে ডুবে আফিফ আহমেদ, ইয়ামিন আহমেদ ও রওশন আহমেদ নামে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

তারা হলো, জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের আহমেদুর রহমানের ছেলে আফিফ আহমেদ, তপন আহমেদের ছেলে ইয়ামিন আহমেদ রাহী এবং হাফিজুর রহমানের ছেলে রওশন আহমেদ। তাদের মধ্যে রওশন ঢাকার একটি স্কুলে ১০ম শ্রেণি, ইয়ামীন জামালপুর জিলা স্কুলের ১০ম শ্রেণি এবং আফিফ একই স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন। তারা ৩ জন সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

জামালপুর ফারার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, রোববার দুপুরে ৭ জন এক সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করার সময় ৫ জন নিখোঁজ হয়। এরপর ২ জন তীরে সাঁতরে উঠলেও সাঁতার না জানায় ৩ জন নিখোঁজ হন। এর পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টায় বিকেলে ৩ জনের লাশ উদ্ধার করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা