সংগৃহীত ছবি
সারাদেশ

বাগেরহাটের মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এস.এম. সাইফুল ইসলাম কবির, (বাগেরহাট ) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বাবুল ফকির (৫৪) নামের এক মৎস্য ব্যবসায়ীকে পথরোধ করে গলায় ফাঁস লাগিয়ে কুপিয়ে জখম ও টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, জিউধরা ইউনিয়নের জিউধরা গ্রামে শনিবার রাত ৮টার দিকে। গুরুত্বর জখমীকে রাত ১২টার দিকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রিমান্ডে সাদপন্থী নেতা জিয়া বিন

এ ঘটনায় রবিবার বাবুল ফকির বাদি হয়ে নূর মোহাম্মদ হাওলাদরকে প্রদান আসামি করে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, জিউধরা গ্রামের মৃত. নূর মোহাম্মদ ফকিরের ছেলে মৎস্য ঘের ব্যবসায়ী বাবুল ফকির ঘটনার দিন রাত ৮টার দিকে জিউধরা বাজারে তার মৎস্য ঘেরের মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথিমধ্যে পূর্ব শত্রু তার জের ধরে একই গ্রামের প্রতিবেশী নূর মোহাম্মদ হাওলাদারের নেতৃত্বে ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে মৎস্য ব্যবসায়ী বাবুল ফকিরকে প্রথমে গলায় ফাঁস দিয়ে অর্তকীত হামলা চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম ও শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্বর আহত করে ফেলে রেখে যায়। এ সময় হামলাকারিরা ওই ব্যবসায়ীর নিকট মাছ বিক্রি করা এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন জখমী ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন: পুলিশের গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা

এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাবুল ফকির বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার প্রতিপক্ষ নূল মোহাম্মদ হাওলাদার তার লোকজন নিয়ে তার ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমার ঘেরের মাছ বিক্রির টাকা সাথে রয়েছে পূর্ব থেকে কোন ভাবে যেনে এক লাখ ৩০ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি। ন্যায় বিচার চাই।

নূর মোহাম্মদ হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কাউকে মারপিট করেনি। ষড়যন্ত্রমূলক আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম বলেন, জিউধরা ইউনিয়নে মৎস্য ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা