সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি: শেরপুরে বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় শেরপুর-ময়মনসিংহ এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবাইদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৫ যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ। গুরুতর আহতাবস্থায় এক জনকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকেও মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা