সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় পবিপ্রবির উপ-পরিচালকের মৃত্যু 

এস এম রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. আবু হানিফ (৪৫) নিহত হয়েছেন।

শুক্রবার রাত সোয়া ১টার দিকে উপজেলার দপদপিয়া যাত্রাবাড়ি এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

নিহত মো. আবু হানিফ পটুয়াখালি জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধা ছেলে। তিনি পবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে পটুয়াখালি-বরিশাল যাচ্ছিলেন মো. আবু হানিফ। পথিমধ্যে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের যাত্রাবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি ট্রাকের পেছনে ওই মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

ঝালকাঠির নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম জানান, ঘটনাস্থলগুলো থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা