সংগৃহীত ছবি
সারাদেশ

অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ

জেলা প্রতিনিধি: যশোরের সীমান্তবর্তী একটি গ্রামে গলায় ধারালো দা ধরে এক গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগে উঠেছে।

আরও পড়ুন: দুই সিটির ভোট শেষে চলছে গণনা

শনিবার (৯ মার্চ) গোগা ইউপি সদস্য সাইফুল ইসলাম বিষয়টি জানান।

ধর্ষক ঈমাম হোসেন (২৮) উপজেলার আমলাই গ্রামের আমির হোসেনের ছেলে।

আরও পড়ুন: পদ্মায় স্পিডবোট সংঘর্ষে নিহত ১

নির্যাতিতা গৃহবধূর শাশুড়ি জানান, বৃহস্পতিবার রাতে আমরা বাড়ির সবাই ওয়াজ মাহফিলে যাই। বউমা অসুস্থতা বোধ করার সে বাড়িতে ছিল। রাত ১০টার দিকে অভিযুক্ত ঈমাম প্রথমে বাড়ির সামনের লাইট ভেঙে ফেলে, পরে দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় সে আমার বউমার গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

আরও পড়ুন: ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ

ইউপি সদস্য বলেন, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী বিষয়টি আমাকে জানালে আমি ঈমাম হোসেনকে ক্লাবে নিয়ে জিজ্ঞাসা করি। সে ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে আমি বিচার করতে পারবো না বলে তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিই।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনিরুজ্জামান জানান, ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। শনিবার ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি পুলিশের একটি টিম নির্যাতিতা পরিবারের বাড়িতে পাঠাই। তদন্ত করে দ্রুত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা