সংগৃহীত
সারাদেশ

পদ্মায় স্পিডবোট সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নির্বাচনি ডিউটি শেষ করে ফেরার পথে পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষে ১ নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ ম্যাজিস্ট্রেটসহ ৯ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : বাসচাপায় ভিক্ষুক নিহত

শনিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে পদ্মার দুলারচর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোক্তার গাজী (১৮) সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের বাচ্চু ছৈয়ালের ছেলে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জ পৌরসভায় মেয়র হলেন আফরিন

আহতদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারের অবস্থা গুরুতর।

অন্য দুই ম্যাজিস্ট্রেট হলেন ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ এ খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : কুমিল্লা সিটির নতুন মেয়র সূচন

নির্বাচন অফিস সূত্র জানায়, শনিবার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দায়িত্ব পালন শেষে ভেদরগঞ্জে ফিরছিল ম্যাজিস্ট্রেটদের বহনকারী স্পিডবোটটি। এটি পদ্মার দুলাচর পয়েন্টে পৌঁছলে অপর দিক থেকে আসা একটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ৯ যাত্রী আহত হন। আহতদের মধ্যে মোক্তার গাজীকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা