ছবি: সংগৃহীত
সারাদেশ

গাইবান্ধায় অবৈধ ইটভাটা ১৫৬টি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় কোনো নিয়মের তোয়াক্কা না করেই গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। কৃষিজমি, জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এসব ইটভাটা স্থাপন করা হয়েছে। এসব ইটভাটায় পরিবেশ অধিদফতরের নেই কোনো অনুমোদন।

আরও পড়ুন: মর্টার শেলের শব্দে টেকনাফ সীমান্তে আতঙ্ক

এছাড়া নেই প্রয়োজনীয় সব কাগজপত্রও। এসব ইটভাটা প্রতিনিয়ত পরিবেশ দূষণ করছে। এতে হুমকির মুখে পড়েছে কৃষিসহ জীববৈচিত্র্য। বিপন্ন হয়ে পড়েছে পরিবেশ ও ফসলের মাঠ। পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবেশ সংশ্লিষ্টরাসহ সচেতন মহল। এসব অবৈধ ইটভাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। তবে জনবল সংকটের কারণে অভিযান চালাতে হিমশিম খাচ্ছে পরিবেশ অধিদফতর।

এক পরিসংখ্যানে জানা যায়, গাইবান্ধার ১৭৩টি ভাটার মধ্যে ১৫৬টিই অবৈধ। এছাড়া আইন অমান্য করে এসব ইটভাটায় জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে কাঠ। এতে পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

আরও পড়ুন: পোস্তগোলা সেতুতে যান চলাচল শুরু

সচেতন মহল বলেন, কৃষিজমির টপ সয়েলই হচ্ছে ইটভাটাগুলোর মাটির উৎস। যার কারণে একদিকে হাজার হাজার একর জমি পতিত হয়ে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। কমছে কৃষিজমি।

কৃষক আব্দুর রহিম বলেন, প্রশাসন সাময়িক জরিমানা করলে বা চিমনি ভেঙে দিলেও কয়েক দিনের মধ্যেই আবারও ইটভাটা প্রস্তুত হয়ে যায়। এসব ইটভাটার ছাইমিশ্রিত ধোঁয়া আম, কাঁঠাল, লিচুর মুকুল ও রবি শস্যের ব্যাপক ক্ষতি করছে।

এ ব্যাপারে গাইবান্ধার পরিবেশ অধিদফতর বলছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি একটি ইটভাটার মালিক ও ম্যানেজারকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযান আরও জোরদার করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা