ছবি: সংগৃহীত
সারাদেশ

বসতঘরে আগুনে পুড়ে অঙ্গার ঘুমন্ত বৃদ্ধা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বসতঘরে ঘুমন্ত এক বৃদ্ধা আগুনে পুড়ে মারা গেছেন।

আরও পড়ুন: মর্টার শেলের শব্দে টেকনাফ সীমান্তে আতঙ্ক

শনিবার (৯ মার্চ) ভোরে উপজেলার হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ল‌লিতা বালা দাস (৮০) হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ল‌লিতা বালা দাস বসতঘরে একা থাকতেন। তার দুই ছেলে পরিবার নিয়ে ওমান থাকেন। ভোর রাতের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। ওই সময় বসতঘরে ঘুমন্ত অবস্থায় ললিতা দাস আগুনে পুড়ে অঙ্গার হয়ে মারা যান।

আরও পড়ুন: কমতে পারে রাতের তাপমাত্রা

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান ভূঁঞা বলেন, ভোর ৫টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে একঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

অভিযানে বসতঘর থেকে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা