সংগৃহীত
সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ বাইক আরোহীর

জেলা প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : টাঙ্গাইলে সড়কে নিহত ২

মঙ্গলবার (৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (২২) ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯)। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের ছেলে পাবেল (১৯) ও মোকামপুঞ্জি এলাকার খট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)।

আরও পড়ুন : ভোলায় হলুদ সাংবাদিকতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নলজুরীগামী পিকআপটি (ঢাকা মেট্রো-ন-১৫ ২৯৯৯) বেপোরয়া গতিতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে পরপর দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলে আরোহী ৬ জন ছিলেন। ঘটনাস্থলে একজন ও সিলেট নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

তিনি আরও জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা