সংগৃহীত
সারাদেশ

টাঙ্গাইলে সড়কে নিহত ২

জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপু‌রের মধুপুর উপ‌জেলায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভোলায় হলুদ সাংবাদিকতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা

মঙ্গলবার (৫ মার্চ) সকা‌লে মির্জাপুরের উত্তরপাড়ায় ও দুপু‌রে ভূ‌টিয়া এলাকায় দুর্ঘটনা দুটি সংগঠিত হয়।

নিহতরা হচ্ছেন- পিকআপ ভ্যানের হেলপার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২২) ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের এনামুলের ছেলে বায়েজিদ (২০)।

আরও পড়ুন : নোয়াখালীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল ইসলাম বলেন, ধোপাকা‌ন্দি ইউনিয়‌নের ভূ‌টিয়া এলাকায় হিন্দু ধর্মালম্বীদের এক‌টি বিশেষ অনুষ্ঠা‌ন অনুষ্ঠিত হয়। সে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মধুপুরে অটোরিকশা থে‌কে পড়ে যান সরম্বতী দেবনাথ। পড়ে গেলে চলন্ত এক‌টি ট্রা‌ক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই পৃষ্ট হ‌য়ে মারা যান তিনি।

অন্য আরেকটি দুর্ঘটনায় সকা‌লে মির্জাপু‌রের উত্তরপাড়ায় সিয়াম (৮) নামের একটি শিশু অটোরিকশা থে‌কে নে‌মে দৌ‌ড়ে রাস্তা পার হতে গেলে অপর পাশ থেকে আসা একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। ট্রাকচাপায় সে গুরুতরভাবে আহত হ‌লে স্থানীয়রা তা‌কে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিলে, ঢাকায় নেওয়ার প‌থেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : বোয়ালমারীতে কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আইনি প্রক্রিয়া শেষ হয়ে গেলে মর‌দেহগু‌লো স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

সান নিউজ/এসআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা