সংগৃহীত
সারাদেশ

বোয়ালমারীতে কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে একটি অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত কারখানাটির মালিক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিরু মুন্সিকে ওই টাকা জরিমানা করে অবৈধ কারখানাটি বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ৫ জনকে যাবজ্জীবন

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদের সামনে জয়নগর বটতলা এলাকায় হিরু মুন্সির সীসা কারখানায় এ অভিযান চালানো হয়।

আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

আরও পড়ুন : জমি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, অবৈধভাবে পুরাতন ব্যাটারি ভেঙে সীসা তৈরি করায় জনৈক হিরু মুন্সির ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশোধিত ২০০৬ এর ৬ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা