সংগৃহীত ছবি
সারাদেশ

শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

জেলা প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন: পুকুরে মিলল ৬০০ গ্রামের ইলিশ

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সদর উপজেলার গঙ্গানগর বাজারের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, খলিল ঢালী (৬৫), ফারুক মাদবর (৪৫) ও সোহাগ মাদবর (৪২)। এদের মধ্যে খলিল ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র বলেন, বেশ কিছুদিন ধরে জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক মাদবর ও জয়নগর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হালেম তালুকদারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এ দ্বন্দ্বের সূত্র ধরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজনের কথা-কাটাকাটির ও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় বেশ কিছু হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক মাদবর জানান, সন্ধ্যায় হালেম তালুকদারের লোকজন বাজারে মহড়া দেয়। আমরা তাদের কাছে জানতে চাইলে তারা উগ্র আচরণ করে। পরে হঠাৎ আমার ও আমার লোকজনদের ওপর হামলা চালায়।

তবে বিষয়টি অস্বীকার করে জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য হালেম তালুকদার বলেন, গঙ্গানগর বাজারের সংঘর্ষের ব্যাপারে আমি কিছু জানি না। আমি তখন বাড়িতে ছিলাম। কে বা কারা জড়িত বলতে পারবো না।

জাজিরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুজন হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা