ছবি: সংগৃহীত
সারাদেশ

পুকুরে মিলল ৬০০ গ্রামের ইলিশ

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরে একটি ফার্মের পুকুরে ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে।

আরও পড়ুন: নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মহিপুর থানার ডালবুঞ্জ এলাকায় ৩১৩ এগ্রো ফার্মের পুকুর থেকে মাছটি জালে ওঠার পর মাছটিকে দেখতে ভিড় জমান এলাকার সাধারণ মানুষ।

৩১৩ এগ্রো ফার্মের চেয়ারম্যান হাবিবুর রহমান মিজবাহ বলেন, আমাদের পুকুরে মাছ ধরার জন্য জাল ফেললে অন্য মাছের সঙ্গে ইলিশ মাছটি দেখে অনেকে হতবাক হয়ে যাই। বিষয়টি প্রথমে বিশ্বাস হয়নি। পরে ভালোভাবে পরীক্ষা করে মাছটি ইলিশ বলেই নিশ্চিত হয়েছি।

আরও পড়ুন: ভাসানচরে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

ফার্মের পরিচালক মো. আরিফ বিল্লাহ জানান, ইলিশ মাছটি পেয়ে আমরা সবাই অবাক হয়ে যাই। মাছটিকে আমরা খাওয়ার জন্য রেখেছি। এই পুকুরের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট শাখা নদী যেখান থেকে ইলিশটি প্রবেশ করতে পারে বলে ধারণা করছি।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পুকুরে বা ঘেরের পানির ইলিশের স্বাদ ও গন্ধ সমুদ্র বা নদীর ইলিশের মতো থাকে না। নদীর তীরবর্তী এলাকা হওয়ায় অন্য মাছের সঙ্গে মাছটি পুকুরে আসতে পারে বলে ধারণা করছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা