সংগৃহীত ছবি
সারাদেশ

নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি: যশোরের নওয়াপাড়া নৌ-বন্দরে কার্গো জাহাজ থেকে পণ্য নামানোর সময় পানিতে পড়ে নিখোঁজ হন ঘাট শ্রমিক কাইয়ুম সরদার (৩৫)।

আরও পড়ুন: তমব্রু সীমান্তে ফের গুলির শব্দ

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নিখোঁজ ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাকাল মিস্ত্রিপাড়া সংলগ্ন মেসার্স দেশ ট্রেডিংয়ের ২ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে।

কাইয়ুম সরদার অভয়নগরের শুভরাড়া গ্রামের শরিয়াতুল্লাহর ছেলে। কাইয়ুমের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছেন।

আরও পড়ুন: গাইবান্ধা পাসপোর্ট অফিসে ৩ দালাল আটক

থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার জানান, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম তথ্য সংগ্রহ করেছি। নিখোঁজ কাইয়ুম অসাবধানতাবশত সারের বস্তা নিয়ে পানিতে পড়ে যান। খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করেছেন।

স্থানীয় লোকজন বলেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মহাকাল মিস্ত্রিপাড়া সংলগ্ন মেসার্স দেশ ট্রেডিংয়ের ২ নম্বর ঘাটে কাইয়ুম হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পরে সারের বস্তাসহ পা পিছলে ভৈরব নদীতে পড়ে যান। স্থানীয় শ্রমিকদের সহায়তায় সোমবার বিকেলের দিকে তার মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।
আরও পড়ুন: নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

কাইয়ুমের শ্যালক ইয়াছিন মোল্লা জানান, ‘এমভি তিশান নামের একটি কার্গো থেকে টিএসপি সারের বস্তা আনলোডের কাজ করছিলাম। আমি কাইয়ুম ভাইয়ের পাশে আমার মাথায়ও বস্তা ছিল। আমিও হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করি। এমন সময় কাইয়ুম ভাই মাথায় বস্তাসহ পানিতে পড়ে যান। আমি ধরতে গিয়েও ব্যর্থ হই। তাৎক্ষণিক উপস্থিত অন্য শ্রমিকেরা তাকে খোঁজার চেষ্টা করেন। কিন্তু সেই থেকে তাকে খোঁজ করার চেষ্টা করেও পাওয়া সম্ভব হয়নি। ১৯ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা