ছবি: সংগৃহীত
সারাদেশ

ইপিজেড বাস্তবায়নের দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ফার্মে রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ফের সীমান্তে গোলাগুলির শব্দ

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে উপজেলা আদিবাসী পরিষদ।

এ সময় বক্তব্য রাখেন- গোবিন্দগঞ্জ পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি, উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি চরণ মূর্মূ, সাধারণ সম্পাদক মাইকেল মূর্মূ, আদিবাসী নেতা বেসরা মূূর্মু, উপজেলা ওয়ার্কাস পাটির সভাপতি এমএ মোতিন মোল্লা, ডিপটি প্রধানসহ প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার আদিবাসী নেতৃৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

আরও পড়ুন: পিতা-পুত্রের হাতে যুবক খুন

এর আগে একই স্থানে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আয়োজনে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবীব প্রিন্সের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- শহরগছি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, শিক্ষক নেতা আব্দুল আজিজ, পৌর সভার প্যানেল মেয়র শাহিন আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনের বক্তরা রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু ফার্মের জমি অবৈধ দখলমুক্ত করে প্রধানমন্ত্রী ঘোষিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

দেশে বিশ্বমানের চিকিৎসা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই...

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

ছোটপর্দার পরিচিত মুখ সাদিয়া আয়মান। বর্তমান প্রজন্মের জনপ্রিয় এই অভিনেত্রীকে স...

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান...

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা