সংগৃহীত ছবি
সারাদেশ

গাড়িচাপায় শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির ধাক্কায় মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার মহাসড়ক পার হওয়ার এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ওই নারী শ্রমিকের পরিচয় জানা যায়নি। তিনি স্থানীয় একটি কারখানার নারী পোশাক শ্রমিক ছিলেন।

আরও পড়ুন: আগুনে পুড়লো ৩ বসতঘর

পুলিশ ও এলাকাবাসী বলেন, শনিবার সকালে গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের দ্রুতগতির একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং গাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় স্থানীয় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। তারা বিভিন্ন যানবাহন ভাঙচুর করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা