সংগৃহীত ছবি
সারাদেশ

যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে দুর্বৃত্তরা ইমন হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে ।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) চাঁদপুর উপজেলার বাকিলা ইউনিয়নে জনতাবাজার এলাকায় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন বাকিলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লোধপাড়া কবিরাজ বাড়ির হারুনুর রশিদের ছেলে। তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন ও অটোরিকশা চালাতেন।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের হামলায় যুবকের মৃত্যু

বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি গত ২১ ফেব্রুয়ারি পূর্ব রাজাগাঁও মিজি বাড়িতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলে ইমন ও তার সহপাঠী সৈকতের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে সাকচি পাড়া, নোওহাটা ও রাজারগাঁও গ্রামের ২০/২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে জনতা বাজার এসে ইমনকে ধাওয়া করে। এ সময় ইমন বাজারের পাশে এক বাড়িতে আশ্রয় নেন। পরে সেখানে গিয়ে তার ‍ওপর হামলা চালায় অস্ত্রধারীরা।

আরও পড়ুন: অস্ত্র-গুলিসহ আটক ৪

ইমনের চাচা আব্দুল হান্নান বলেন, অস্ত্রধারীদের হামলার পর আমার ভাতিজা আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে ছিল। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, সন্ধ্যায় জনতা বাজারে মারামারির ঘটনায় ওই যুবক নিহত হয়েছেন। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা