সংগৃহীত
সারাদেশ

অস্ত্র-গুলিসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪ জনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

আরও পড়ুন : কিশোর গ্যাংয়ের হামলায় যুবকের মৃত্যু

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে উখিয়ার জামতলীর ১৫ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার আরসার সদস্যরা হলেন- মোহাম্মেদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) এবং সৈয়দুর রহমান (২৫)।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

শুক্রবার বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি আরসা সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেডসহ অবস্থান করছে। এরপর এপিবিএনের একটি দল রাতে ক্যাম্প এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ৪ জন আরসা সদস্যকে আটক করা হয়। বাকি ১০/১২ জন পালিয়ে যায়।

আরও পড়ুন : পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তার সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

ফেরার পথে হামলায় এসআইয়ের পিঠে ৪৩ সেলাই

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা