সংগৃহীত ছবি
সারাদেশ

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জেলা প্রতিনিধি : কক্সবাজারের রামুতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাই আয়ুব আলীকে (২৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই মো. ইয়াছিন।

আরও পড়ুন : প্রতিবন্ধীকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আয়ুব আলী ওই এলাকার মৃত বশির আহমদের বড় ছেলে। ছোট ভাই মো. ইয়াছিনসহ দুইজনই পেশায় পশু চিকিৎসক।

আরও পড়ুন : বিএনপির মিছিল থেকে আটক ৫

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল্লাহ বিদ্যুৎ বলেন, আয়ুব আলীর সঙ্গে ছোট ভাই মো. ইয়াছিন ও তার মায়ের সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই সম্পত্তির জেরেই আয়ুব আলীর বিরুদ্ধে মামলা করেন ছোট ভাই ইয়াছিন ও তার মা। মামলার জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছোট ভাই ইয়াছিন পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ইয়াছিনকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা