সংগৃহীত ছবি
সারাদেশ

নৌকা কর্মীর গায়ে আগুন 

নিজস্ব প্রতিবেদক: খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম কামাল হোসেনের নির্বাচনী অফিসের নিরাপত্তাকর্মী মো. হাসান ফারাজীর (৪২) গায়ে কেরোসিন দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: উখিয়ায় ইয়াবাসহ আটক ২

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে খানজাহান আলী থানা এলাকার যোগীপোল মধ্যপাড়া ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, এসএম কামাল হোসেনের নির্বাচন পরিচালনা অফিস পাহারা দিতেন হাসান ফারাজী। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তার গায়ে কেরোসিন নিক্ষেপ করে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথা ও ঘাড়ের পেছনের অংশ আগুনে দগ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়রা দেখতে পেয়ে হাসান ফারাজীকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, গত রাতে খানজাহান আলী থানার যোগীপোল ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে রোস্টার ভিত্তিতে দায়িত্ব পালনকারী ব্যক্তি (হাসান ফারাজী) যখন আসছিলেন তখন পথিমধ্যে ৩/৪ জন যুবক তার জ্যাকেটে আগুন ধরিয়ে দেয়। এতে তার জ্যাকেটটি আংশিক পুড়ে যায় এবং তিনি আহত হন। তবে তিনি এখন শঙ্কামুক্ত।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা