সংগৃহীত
সারাদেশ

নৌকায় ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান 

ভোলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) ও ভোলা -৩ লালমোহন-তজুমদ্দিন আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল ও নুরনবী চৌধুরী শাওন এর জন্য নৌকায় ভোট চেয়েছেন বোরহানউদ্দিন উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান মোহাব্বত জান চৌধুরী।

আরও পড়ুন: পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ৫

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে লালমোহন উপজেলার বিভিন্ন বাজারে নুরনবী চৌধুরী শাওন এ সমর্থন আদায়ে নির্বাচনি গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সাধারণ ভোটারদের কাছে ভোট চান।

মোহাব্বত জান চৌধুরী বলেন, একজন রাজনীতিবিদের বড় অর্জন সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন। ইতোমধ্যে নরুনবী চৌধুরী শাওন তার কর্মকাণ্ডের মাধ্যমে লালমোহন-তজুমদ্দিন বাসীর হৃদয় জয় করে নিয়েছেন৷ যার কারণেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ বারের মতো ভোলা -৩ আসন থেকে নৌকার প্রার্থী করেছেন। এটিই নূর নবী চৌধুরী শাওন কর্মের একটা স্বীকৃতি। দলের জন্য আত্মনিবেদিত হয়ে কাজ করলে শেখ হাসিনা অবশ্যই মূল্যায়ন করেন এটাই তার প্রমাণ।

আরও পড়ুন: বিজিবির গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ

এসময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় দ্বীপ জেলা ভোলায় অনেক উন্নয়ন করেছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী সবাই ভোটকেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দিয়ে নুরনবী চৌধুরী শাওন সহ ভোলার ৪ টি আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয় করার অনুরোধ জানান।

এ সময় তার উপস্থিত ছিলেন -কেরানীগঞ্জ ঢাকাস্থ ভোলা সমিতির সভাপতি মোঃ মাসুদ মিয়া,জাতীয় পার্টি (জেপি) আনোয়ার হোসেন মঞ্জুর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নুর ইসলাম মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান,বোরহানউদ্দিন উপজেলা শ্রমিক লীগের সভাপতি হারুন মাতাব্বর সহ আরো অনেকে এ-সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা