ছবি: সংগৃহীত
সারাদেশ

শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় আসছে জাপানের প্রতিনিধিদল

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ১২ টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন: টানা ৩ দিনের ছুটি শুরু

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, গতকাল মধ্য রাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়ায় নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর রুটে রাত ১২ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

কুয়াশার ঘনত্ব কেটে গেলে আজ সকাল ৮ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা