সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মিলে বিস্ফোরণ, নিহত ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদরের রহিমানপুর পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় হাস্কিং মিলের বয়লার বিস্ফারিত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২জন। হতাহতরা বাড়ির পাশে মন্দিরের সামনে শীতে রোদ পোহাচ্ছিল।

আরও পড়ুন: বয়লার বিস্ফোরণে ৩ জন নিহত

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রহিমানপুর দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি রানী (৪০), তার মেয়ে পূজা দাস (১০) ও উমাকান্ত দাসের ছেলে পলক দাস (৯)। এ সময় সাগর দাস ও নিখিল আহত হন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে রহিমানপুর পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা সাইদুরের রাইস মিলে শ্রমিকরা ধান সিদ্ধ করার জন্য বয়লারের স্টিম তুলেন। এক সময় শ্রমিকরা বয়লার বন্ধ রেখে অন্য কাজে গেলে অতিরিক্ত চাপে বয়লার বিস্ফোরিত হয়ে রাস্তার উত্তরে ১শ গজ দুরে গিয়ে পড়ে। এতে বয়লারের আঘাতে দীপ্তি রানী (৪০) তার মেয়ে পূজা দাস (১০) ও পলক দাস (৮) ঘটনাস্থলেই মারা যায়। এ সময় নিখিল দাস ও সাগর দাস নামের ২ জন আহত হয়।

আরও পড়ুন: সবাই নৌকার কথা বলছে, তবুও মাঠে আছি

এ ঘটনার পর থেকে হাসকিং মিলের মালিক সাইদুর রহমানকে খুঁজে পাওয়া যায়নি। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন দাস, দিনাজপুর অঞ্চল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মিথুন দাস ঘটনাটিকে মর্মান্তিক ও দু:খজনক দাবি করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা