সংগৃহীত ছবি
সারাদেশ

ঈশ্বরগঞ্জ আসনে আ’লীগ-জাপা একাট্টা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা একাট্টা হয়ে গণসংযোগ ও পথসভা করেছেন আওয়ামী লীগ সমর্থিত, লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি।

আরও পড়ুন : পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ৫

প্রথম দিকে এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী থাকলেও কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে গত ১৭ ডিসেম্বর সেই প্রার্থীকে প্রত্যাহার করে শুধু লাঙ্গল প্রতীকের প্রার্থীকে রাখেন ক্ষমতাসীন আওয়ামী লীগ।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সমর্থন থাকায় এ আসনে লাঙ্গলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের একটি বিশাল অংশ কাজ করে যাচ্ছেন ফখরুল ইমামের পক্ষে।

আরও পড়ুন : বিজিবির গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঈশ্বরগঞ্জ পৌরসভার পাট বাজারে পৌর আওয়ামী লীগ ও উপজেলার সোহাগি ইউনিয়নের সোহাগি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী ও জাতীয় পার্টির অঙ্গসংগঠনের আয়োজনে নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে। নিমিষেই গণসংযোগ ও পথসভা গুলো জনসমুদ্রে পরিণত হয়।

পৌরসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সোহাগি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মোতালিবের সভাপতিত্বে জনসভা দুটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল , সাধারণ সম্পাদক সাফির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, কেন্দ্রীয় ছাত্র সমাজের সহসভাপতি এইচ এম সারোয়ার প্রমুখ। উল্লেখ যে, আসনটিতে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন প্রার্থী ৭ জানুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা