ছবি : সংগৃহিত
সারাদেশ

পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ 

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার মাটিডালিতে বগুড়া-রংপুর মহাসড়কে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মোখলেছুর রহমান ও রফিকুল ইসলাম নামের ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন: ইয়াবাসহ আটক ২

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মাটিডালির নর্দান ফিলিং স্টেশন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: পঞ্চগড়ের তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে শহরের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পরে সিএনজিটি মাটিডালি এলাকার নর্দান ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ড্রাইভার মোখলেছার রহমান ও যাত্রী রফিকুল ইসলামের মৃত্যু হয়।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা