ছবি : সংগৃহিত
সারাদেশ

পঞ্চগড়ের তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশা ও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় পঞ্চগড়ের তেতুঁলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ৭.৮ ডিগ্রিতে। রাতে অনবরত ঠাণ্ডা বাতাসের কারণে শীতার্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দুর্ভোগে পড়েছেন অসহায় ছিন্নমূল মানুষ।

আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

বুধবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক রোকনউজ্জামান বলেন, তাপমাত্রা আরও কমতে থাকবে। অন্যদিকে অব্যাহত শীতে দরিদ্র মানুষ শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভা শুরু

জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম বলেন, আমাদের কাছে যে পরিমাণ শীতবস্ত্র রয়েছে, তা দিয়ে আমরা জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি। ইতোমধ্যে শীতবস্ত্রের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সন্ধ্যার পর পরই পাহাড় থেকে নেমে আসছে হিম বাতাস। ফলে ঠাণ্ডা বাড়ছে, ঘরমুখো হয়ে পড়ছে মানুষ। এতে সন্ধ্যা নামতেই শহরের রাস্তাঘাট গ্রাম-গঞ্জের হাটবাজারগুলো হয়ে পড়ছে জনশূন্য। আবার প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে অনেককে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা