ছবি : সংগৃহিত
সারাদেশ

ফের রেললাইনে নাশকতার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় রেললাইনের স্লিপার খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: পিকআপের ধাক্কায় নিহত ৩

সোমবার (১ জানুয়ারি) রাতে উপজেলার জারিয়া বালুঘাট এলাকায় এ নাশকতার ঘটনা ঘটে।

পুলিশ ও রেল সূত্রে জানা যায়, ময়মনসিংহ-জারিয়া রেললাইনে নাশকতা ঘটাতে স্লিপার খুলে রেখে দেয় দুর্বৃত্তরা। সকালে জেলেরা মাছ ধরতে গিয়ে বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। পরে রেল কর্তৃপক্ষ রেল যোগাযোগ বন্ধ করে লাইন সংস্কার করে।

আরও পড়ুন: পাবনায় ২ জনকে কুপিয়ে জখম

জারিয়া এলাকার দায়িত্বরত আনসার কমান্ডার জিয়াউর রহমান জানান, জেলেরা টের পেয়ে আমাকে জানালে বিষয়টি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষকে অবহিত করি। পরে তারা ট্রেন থামিয়ে লাইন সংস্কার করে।

পূর্বধলা রেলওয়ে স্টেশন মাস্টার মো. মনির হোসেন জানান, রেলপথের জারিয়া এলাকায় লাইনের ১৪ টি স্লিপারের ২৮টি নাট খুলে রেখে দেয় দুর্বৃত্তরা। সকাল পৌনে ৮টার দিকে দায়িত্বরত আনসার কমান্ডার জিয়াউর রহমান বিষয়টি জানায়। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে দ্রুত লোক পাঠিয়ে সংস্কার করা হয়।

বিষয়টি আগে জেনে যাওয়ায় ২৭২ নম্বর লোকাল ট্রেনটি ২ ঘণ্টা ৫ মিনিট থামিয়ে লাইন সংস্কার করা হয়।

আরও পড়ুন: নৌকা ডুবে জেলে নিখোঁজ

পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান বলেন, দুর্বৃত্তরা স্লিপারের নাট খুলে রেখেছিল। বিষয়টি টের পেলে কর্তৃপক্ষের সহযোগিতায় সেটি সংস্কার করে রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রেলপথটি বেশ পুরাতন হওয়ায় এমন আরও নাট খোলা রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি কোনো নাশকতার ঘটনা নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা