সংগৃহীত ছবি
সারাদেশ

নৌকা ডুবে জেলে নিখোঁজ

জেলা প্রতিবেদক: পণ্যবাহী জাহাজের ধাক্কায় চাঁদপুরের হাইমচরে নৌকাডুবে এক জেলে নিখোঁজ হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে হাইমচর উপজেলায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া জেলে হাইমচরের নীলকমল ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য দাদন শিকদারের ছোট ভাই রাসেল শিকদার।

আরও পড়ুন: দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

নীলকমল ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য দাদন শিকদার বলেন, মাছ ধরার জন্য তার ছোট ভাই রাসেল নৌকা নিয়ে মেঘনা নদীতে যান। রাসেলের সাথে সেই নৌকায় দেলোয়ার নামের আরেক জেলে ছিলো। রাতের অন্ধকারে একটি জাহাজ তাদের নৌকাকে ধাক্কা দিলে নৌকাডুবে যায়। তবে সেসময় দেলোয়ার টর্চলাইটের ইশারা দিলে অন্য একটি নৌকা তাকে উদ্ধার করে। রাসেলকে তারা খুঁজে পায়নি। সে এখনো নিখোঁজ রয়েছে।

নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাছের বলেন, ইউপি সদস্য দাদন শিকদারের ছোট ভাই নদীতে মাছ ধরতে গিয়ে জাহাজের ধাক্কায় নৌকাডুবে নিখোঁজ হয়। তাকে নদীতে অনেক খোঁজাখুঁজি করার পরেও খুঁজে পাওয়া যায়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা