ছবি : সংগৃহিত
সারাদেশ

পিকআপের ধাক্কায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাছবাহী পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আব্দুল করিম, নুরুল হক, আসাদ উদ্দিন নামের ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন: মোটরসাইকেল আরোহী নিহত ২

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে উপজেলার বড়কাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে পিকআপে করে মাছ বিক্রি করার জন্য সিলেট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে ছাতক উপজেলার বড়কাপন এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

আরও পড়ুন: পাবনায় ২ জনকে কুপিয়ে জখম

জয়কলস হাইওয়ে পুলিশ এসআই আব্দুল কবির জানান, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাছবাহী পিকআপের ৩ জন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার কার্যক্রম চলছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা