ছবি: সংগৃহীত
সারাদেশ

সন্ত্রাস করলে ছাড় দেয়া হবে না

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নির্বাচনে জনগণের আগ্রহ দেখে বিএনপি ভীত হয়ে সন্ত্রাস করছে। সন্ত্রাস করলে কাউকে ছাড় দেয়া হবে না।

আরও পড়ুন: ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় উপজেলার বাদৈর ঈদগাহ মাঠে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে। কোন রাজনৈতিক দল জনগণের সম্পৃতা হারালে তা টিকে থাকতে পারে না। বিএনপির অবস্থাও এমন হবে।

আরও পড়ুন: নির্বাচনী জনসভাস্থলে প্রধানমন্ত্রী

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক, বিএনপি ও জামায়াত ইসলাম তা চায় না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়।

এর আগে উপজেলার তিনলাখপীর এলাকায় একটি পথ সভা করেন আইনমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন- কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানি, বিনাউটি ইউনিয়নের চেয়ারম্যান বেদন খানসহ দলীয় নেতাকর্মীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা