ছবি : সংগৃহিত
সারাদেশ

চরফ্যাশনে গলাকাটা মরদেহ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলায় এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল সাংবাদিকের

বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী বেড়িবাঁধের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. হারুন পালোয়ান (১৮) উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে।

আরও পড়ুন: মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

চরমাদ্রাজ ইউনিয়নের চেযারম্যান আব্দুল হাই বলেন, সকালে খবর পেয়ে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ সময় বেড়িবাঁধ দিয়ে মতিন নামে এক ইটের গাড়িচালক যাচ্ছিলেন। তিনি নিহতকে তার ভাগ্নে বলে জানান।

ধারণা করা হচ্ছে, গত ১০ দিন আগে নিহত হারুন একটি অটোরিকশা কেনেন। সেটি ছিনিয়ে নিতে তাকে হয়তো কেউ হত্যা করেছে।

সান নিউজ/এএন/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা