সংগৃহীত ছবি
সারাদেশ

শ্রমিককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: পটুয়াখালীতে জহিরুল ইসলাম (২৭) নামে পল্লীবিদ্যুতের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আরও দুজন আহত হয়।

আরও পড়ুন : কৃষিমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত অভিমত

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকা কুয়াকাটা মহাসড়কে বশাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাওসারকে আটক করেছে পুলিশ।

নিহত জহিরুল ইসলাম ইটবাড়িয়া ইউনিয়নের শারিখখালী গ্রামের জাকির আকনের ছেলে। অন্যদিকে আহতরা হলেন- শারিখখালী গ্রামের ইউসুফ আকনের ছেলে সাইফুল ইসলাম (২৩) ও একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার (২০)।

আরও পড়ুন : পানিতে ডুবে ১৪০ শিশুর মৃত্যু

পুলিশ ও পল্লীবিদ্যুৎ অফিস জানায়, প্রতিদিনের মতো মহাসড়কের পাশে থাকা গাছের ডাল কাটতে সকাল ৮টার দিকে পটুয়াখালী পল্লীবিদ্যুতের গাড়িতে করে ৭ শ্রমিক গলাচিপার বাদুরায় রওনা দেয়। পথে পক্ষিয়া বাজারে চলন্ত গাড়িতে গাছ কাটা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। এক পর্যায়ে পাশে থাকা গাছ কাটার দা দিয়ে কওসা নামের এক শ্রমিক এলোপাতাড়ি কুপিয়ে তিনজনকে আহত করেন। এসময় ঘটনাস্থলে জহিরুল ইসলাম মারা যান। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা