ছবি: সংগৃহীত
সারাদেশ

পানিতে ডুবে ১৪০ শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় পানিতে ডুবে শিশু মৃত্যুর প্রবণতা বেড়েছে। অভিভাবকদের অসচেতনতাসহ বিভিন্ন কারণে ২০২৩ সালে পানিতে ডুবে ১৪০ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, নিহত ৪

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এক জরিপ থেকে এ তথ্য পাওয়া যায়।

জরিপের তথ্য অনুযায়ী, সম্প্রতি গাইবান্ধার বাদিয়াখালীতে মিজানুর রহমান (৫) ও জান্নাতি খাতুন (২) নামের মামা-ভাগ্নি, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে পলি আক্তার (৭) ও ছাদিয়া খাতুন (৭) নামের দুই বোন ও পলাশবাড়ী উপজেলার বেতকাপায় রাদিয়া আক্তার (৩) ও রুম্পা মনি (৯) নামের দুই বোনের নিজ নিজ এলাকার পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়।

এভাবে চলতি বছরে একই পরিবারের একাধিক শিশুসহ শতাধিক শিশু পানিতে ডুবে প্রাণ হারিয়েছে অকালে।

আরও পড়ুন: গুলিস্তানে মালঞ্চ বাসে আগুন

শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম বলেন, অভিভাবকদের দায়িত্বহীনতার কারণে শিশুরা পানিতে ডুবে মৃত্যু হয়। পানিতে ডুবে শিশু মৃত্যুর আরেকটি কারণ হলো সাঁতার না জানা।

গাইবান্ধার বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন বলেন, ইউনিসেফের মাধ্যমে বেশ কিছু শিশুকে সাঁতার শেখানো হয়েছে। এছাড়া অনেক প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের চারপাশে স্থানীয়ভাবে বেড়া দেওয়া হচ্ছে। পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানোর বিকল্প নেই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা