সংগৃহীত ছবি
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে চুড়ান্ত বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর এর মধ্য দিয়ে শুরু হয়েছে নির্বাচনী প্রচারনা।

আরও পড়ুন : উলিপুরে পালাতক আসামি গ্রেফতার

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো.মাহবুবুর রহমান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন।

ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামীলীগ মনোনীত রমেশ চন্দ্র সেন(নৌকা), জাতীয় পার্টি মনোনীত মো: রেজাউর রাজী স্বপন(লাঙ্গল), ইসলামী ঐক্যজোট মনোনীত মো.রফিকুল ইসলাম(মিনার) ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি মনোনীত মো.রাজিউল ইসলাম(আম) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

আরও পড়ুন : শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরাঞ্চল

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামীলীগ মনোনীত মো. মাজহারুল ইসলাম সুজন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল(ট্রাক),জাতীয় পার্টি মনোনীত মোছা. নুরুন নাহার বেগম (লাঙ্গল),বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোছা. রিম্পা আক্তার (ডাব) স্বতন্ত্র প্রার্থী মো.আব্দুল কাদের (সোফা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত হাফিজ উদ্দীন আহম্মেদ(লাঙ্গল), বাংলাদেশ ওয়ার্কাস পার্টি মনোনীত গোপাল চন্দ্র রায় (হাতুড়ি), বিকল্পধারা বাংলাদেশ মনোনীত এসএম খলিলুর রহমান সরকার (কুলা), এবং স্বতন্ত্র প্রার্থী মোছা.আশামনি (ঈগল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রসঙ্গত, ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই বাছাইকালে শতকরা একভাগ ভোটারের সম্মতি সাক্ষর না থাকায় এবং অন্য কারণে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়। পরে একজন মনোনয়ন ফিরে পান। আর ৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে ৩টি আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় লিপ্ত হয়েছেন।

ঠাকুরগাঁও-১ আসনে ৪ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৫ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ৪ জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা