ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে ট্রলার ডুবি, চলছে উদ্ধার কাজ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মার শাখা নদীতে ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ড। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: গাজীপুরে রেল নাশকতায় গ্রেফতার ৭

নিখোঁজরা হলেন- জেলার সিরাজদীখানের মালখানগর ইউপি ৫ নং ওয়ার্ড সদস্য হারুন অর-রশীদ (৫৫) ও ধানমন্ডি এলাকার মাফুজুর রহমান (৩৫)।

স্বজনদের কাছ থেকে জানা গেছে, হারুন অর-রশীদ পদ্মা নদী সংলগ্ন চরে আলু আবাদের কাজে এসেছিলেন। মাফুজুর রহমান হাসাইল গ্রামে ঢাকা থেকে বেড়াতে এসে ট্রলার ডুবিতে নিখোঁজ হন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খেয়া পারাপারের ওই ট্রলারটি নদীর অপর প্রান্তের পদ্মার চর থেকে হাসাইল বাজারে আসার পথে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়।

এ সময় ট্রলারটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। এটি হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে ডুবে যায়। ঘটনার পরপরই ২ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

দুর্ঘটনা ঘটিয়ে ঘাতক বাল্কহেডটি রেখেই পালিয়ে যায় বাল্কহেডের চালক ও স্টাফরা৷ পরে বাল্কহেডটি টঙ্গীবাড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে জব্দ করে।

আরও পড়ুন: রাজধানীতে অগ্নি দগ্ধে নিহত ১

টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমান জানান, রোববার (১৭ ডিসেম্বর) ভোর থেকে উদ্ধার কাজ কাজ শুরু হয়েছে। এ ঘটনায় ২ জন নিখোঁজ রয়েছে বলে স্বজনরা দাবি করছে।

সকালে ডুবে যাওয়া ট্রলারের কাছাকাছি স্থান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ডুবুরি দল।

আরও পড়ুন: রাতের তাপমাত্রা বাড়তে পারে

চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশের ইনর্চাজ মো. হাসনাত জামান বলেন, আমরা গতকলা রাতে খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দেই। সাথে ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের ডুবুরি দল রয়েছে।

২ জনের লাশ গতকাল রাতেই উদ্ধার হয়েছে। ট্রলারটি ডুবুরি দলের মাধ্যমে শনাক্ত হয়েছে। নিখোঁজদের স্বজনের সাথে কথা বলে জানা গেছে, ২ জন নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা