সংগৃহীত
সারাদেশ

সড়ক দূর্ঘটনায় নিহত শিশু

জেলা প্রতিনিধি: সেলফী পরিবহনের চাপায় তাওহীদ (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সেলফী পরিবহনসহ আরও সাতটি বাস আটকে রেখেছেন।

আরওপড়ুন: বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪

শনিবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা লাঙল মোড় এলাকায় আরিচাগামী লেনে এই ঘটনা ঘটে।

পাবনা জেলার সাথিয়া থানার ফকিরপাড়া এলাকার মোস্তফার ছেলে নিহত তাওহীদ। পরীক্ষা শেষে বাবা-মায়ের কাছে সাভারে বেড়াতে যাওয়ার সময় সেলফি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। শিশুটির বাবা-মা সাভারে একটি পোশাক কারখানায় কাজ করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, পরীক্ষা শেষে স্কুল বন্ধ দেয় তাওহীদের। শনিবার সকালে গ্রাম থেকে সাভারের উদ্দেশ্যে রওনা করে শিশু তাওহীদসহ পরিবারের আরও ৩ জন। তারা রাত ১১টার দিকে গাড়ি থেকে নেমে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে মা শাপলার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় আরিচাগামী একটি সেলফী পরিবহনের বাস শিশু তাওহীদকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় সে।

আরওপড়ুন: শীতে কাঁপছে কুড়িগ্রাম

এদিকে চাপা দিয়ে শিশু নিহতের ঘটনায় সেলফী পরিবহনসহ অন্যান্য পরিবহনের সাতটি বাস আটকে রেখেছে উত্তেজিত জনতা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাসগুলো আটক রয়েছে।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খালেক জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর উত্তেজিত জনতা ৬ থেকে ৭টি বাস আটক করেছে। স্থানীয়রা বলছে সেলফী পরিবহনের বাস তাকে চাপা দিয়েছে। কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা