সংগৃহীত
সারাদেশ

বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ভবনে গ্যাসের চুলার পাইপ লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন: বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, ২ লাশ উদ্ধার

শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকায় এই ঘটনা ঘটেছে।

দগ্ধকৃতরা হলেন, সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন ও আলী মিয়া।

প্রতিবেশীরা বলেন, কয়েকদিন আগে পরিবারটির সবাই গ্রামের বাড়িতে যান। তারা গতরাতে বাসায় ফিরে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের ভেতর থাকা ৪ জন দগ্ধ হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে দগ্ধদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় ডায়রিয়ায় ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমা হয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা