সংগৃহীত
সারাদেশ

বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, ২ লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার হাসাইলে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনাটি ঘটে। টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গাইবান্ধায় ডায়রিয়ায় ২ জনের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মার চর থেকে হাসাইল এলাকায় ফিরছিল একটি ট্রলার। পরে পদ্মার শাখা নদীতে পৌঁছালে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

টঙ্গীবাড়ি থানার ওসি রাজীব খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে বাল্কহেডটি আটক করা হয়েছে। এখনও মারা যাওয়াদের পরিচয় জানা যায়নি। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা