সংগৃহীত
সারাদেশ

নলকূপ বসাতে গিয়ে গ্যাস বের হচ্ছে 

জেলা প্রতিনিধি: খুলনা মহানগরীর আড়ংঘাটা মোড়ল পাড়া এলাকায় নলকূপ বসানোর জন্য গর্ত করায় সে জায়গা থেকে গ্যাস উঠছে। নলকূপের জন্য বসানো দু’টি পাইপও উঠে গেছে।

আরও পড়ুন: হত্যা মামলায় আসামি গ্রেফতার

শনিবার (১৬ ডিসেম্বর) আড়ংঘাটা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমি শুনেছি নলকূপ বসাতে গিয়ে গ্যাস উঠছে। সেখানে ফোর্সও পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছে, খুলনা মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি মফিজুর রহমান জিবলু মোড়ল তাদের পৈতৃক জমি প্লট হিসেবে বিক্রি করেন। ঐ জমির ক্রেতা বাড়ি করার জন্য সেখানে আজ অগভীর নলকূপ বসাতে যান। নলকূপের দু’টি পাইপ বসানোর পরপরই গ্যাস উঠতে শুরু করেছে। পাইপও বেরিয়ে আসায় ভয়ে লোকজন দূরে সরে যান।

আরও পড়ুন: বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪

জমির আগের মালিক জিবলু মোড়ল গণমাধ্যমকে জানায়, আমাদের জমি কিছুদিন আগে বিক্রি করে দিয়েছি। সেখানে জমির মালিক বাড়ি করার জন্য নলকূপ বসাতে নলকূপ দিয়ে এ গ্যাস উঠছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা