ছবি : সংগৃহিত
সারাদেশ

খুলনার ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সান নিউজ ডেস্ক : খুলনার আড়ংঘাটা সড়কের বকুলতলা এলাকায় পাটের ঝুট গোডাউনে শনিবার (৭ জানুয়ারি) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারি পরিচালক তানহারুল ইসলাম জানান, আড়ংঘাটা বকুলতলা এলাকায় পাটের ঝুট গোডাউনে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি।

তিনি আরও জানান, আমাদের ৭টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এখন নির্বাপনের কাজ চলছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে জানা যায়নি।

আরও পড়ুন : বাণিজ্যমেলা ক্রেতা-দর্শনার্থীতে জনসমুদ্র

এ বিষয়ে তদন্ত করা হবে জানিয়ে তানহারুল ইসলাম বলেন, এখানে এসে গোডাউনের কাউকে পাওয়া যায়নি। আমরা নিজেরাই টিন সরিয়ে কাজ করছি।

আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মো. আল আমিন শেখ বলেন, দুপুর ১২টার পর সেলিম শেখের ঝুট গোডাউন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। বসতি এলাকায় গোডাউন করা হয়েছে।

আরও পড়ুন : ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার

তিনি আরও বলেন, এখানে এর আগেও কয়েকবার আগুন লেগেছিল। আগুনে গোডাউনের আশপাশের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান মো. আল আমিন শেখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা