ছবি : সংগৃহিত
সারাদেশ

দিনাজপুরে ব্যবসায়ীকে মারপিট-টাকা ছিনতাই

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী রংপুর হাইওয়ে রোডের আবাসিক গেটের সামনে পূর্বের শত্রুতার জের ধরে ব্যবসায়ী মোঃ বাবুল মন্ডলকে বেধম মারপিট করে ১ লক্ষ ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

আরও পড়ুন : ওসির সৃজনশীলতায় বদলে গেল থানা

পার্বতীপুর উপজেলার পলিপাড়া গ্রামের মোঃ বাবুল মন্ডল এর পুত্র মোঃ জুলফিকার আলীর (৪০) গত ০৬/০১/২০২৩ ইং তারিখে পার্বতীপুর থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, পূর্বের শত্রুতার জের ধরে মোঃ জেহাদুল ইসলাম (৩৮) পিতা মৃত আবু তাহের, মোঃ সাদেকুল ইসলাম (৩৬), মোঃ জলিল (৪৫) উভয়ের পিতা মৃত ফজলে রহমান, মোঃ রিয়াজ আলী (১৮) পিতা মোঃ জলিল, মোঃ মোশারফ হোসেন (৩৫), মোঃ আনোয়ার হোসেন (৪২), উভয়ের পিতা মৃত আবু তাহের সর্ব সাং-পলিপাড়া, পার্বতীপুর, দিনাজপুর।

গত ০৫/০১/২০২৩ ইং তারিখে সন্ধ্যা সাড়ে ৭টায় ছিনতাই ও হত্যার উদ্দেশ্যে তারা দলবদ্ধ হয়ে হাসুয়া লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জুলফিকার আলীর পিতা মোঃ বাবুল মন্ডল তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকানে রাখা ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় ফুলবাড়ী টু রংপুর হাইওয়ে রোডের আবাসিক গেটের সামনে হঠাৎ তারা দলবদ্ধ ভাবে আক্রমন করে এবং মারপিট করে ১ লক্ষ ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

আরও পড়ুন : পদ্মায় বালু উত্তোলনের মহোৎসব

আহত অবস্থায় পড়ে থাকলে স্থানীয় লোকের সহযোগীতায় জুলফিকার আলীর পিতা মোঃ বাবুল মন্ডল কে অটো চালক পাবেল শাহ্ এর মাধ্যমে খবর পেয়ে বাবুল মন্ডলকে রক্তাক্ত অবস্থায় ঐ দিন রাতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।

বর্তমান তিনি ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

প্রতিপক্ষরা ঐ দিনে বাড়ীতে গিয়ে রাত্রিতে ইট পাটকেল নিক্ষেপ করে এবং বাড়ীর দরজা ভেঙ্গে বাড়ীর লোকজনকে মারপিট করার চেষ্টা করে।

আরও পড়ুন : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

এই ঘটনায় মোঃ বাবুল মন্ডলের পুত্র মোঃ জুলফিকার আলী ৬ জন কে আসামি করে পার্বতীপুর মডেল থানায় গত ০৬/০১/২০২৩ইং তারিখে একটি ইজাহার দায়ের করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা