ছবি: সংগৃহীত
সারাদেশ

কৃষিমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত অভিমত

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতাদের মুক্তির বিষয়ে কৃষিমন্ত্রীর দেয়া বক্তব্যের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, কৃষিমন্ত্রী যা বলেছেন, সেটি তার ব্যক্তিগত অভিমত। দলের অভিমত নয়।

আরও পড়ুন: নিরাপদ রেল যাত্রার সর্বাত্মক চেষ্টা করছি

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক বাজার এলাকা থেকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি নেতা যাদের গ্রেফতার করা হয়েছে, তাদেরকে সুনিদিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের বিচার ও জামিনের বিষয়ে একমাত্র আদালত কথা বলতে পারবে।

১৯৭৫ সালে বিএনপি যখন বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে স্বৈরশাসন চালাচ্ছিল, তখন বিচার বিভাগকে করাপ্ট করা হয়েছে। এখন সে অবস্থা নেই। বর্তমানে বিচার বিভাগ স্বাধীন।

আরও পড়ুন: মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, নিহত ৪

তিনি আরও বলেন, গত ১০ বছরে কসবা-আখাউড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। জনগণের ভালোবাসায় আগামীতেও এ উন্নয়ন অব্যাহত রাখা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুলসহ দলীয় নেতাকর্মীরা। পরে মন্ত্রী খরমপুর কল্লা শহীদ (রহঃ)-এর মাজার জিয়ারত করেন।

আরও পড়ুন: গুলিস্তানে মালঞ্চ বাসে আগুন

সম্প্রতি এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচনে আনার জন্য বিএনপির নেতাদের কারাগার থেকে মুক্তির প্রস্তাব দেয়া হয়েছিল। তবে বিএনপি সে প্রস্তাব গ্রহণ করেনি।

তিনি বলেন, ২০ হাজার নেতাকর্মী গ্রেফতার না করলে হরতালে যে গাড়ি চলছে, রাস্তায় কি গাড়ি দেখতেন? আমাদের জন্য কোনো গত্যন্তর ছিল না, কোনো অলটারনেটিভ ছিল না। যেটা করেছি, আমরা চিন্তাভাবনা করে করেছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা